যুবসমাজকে মাদক ও কিশোর গ্যাং থেকে রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : ইস্রাফিল খসরু

| বুধবার , ৪ নভেম্বর, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইস্রাফিল খসরু বলেছেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, যুবসমাজকে মাদক ও কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা করতে এবং যানজট নিরসনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের এই মহতি উদ্যোগ এলাকার কল্যাণে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি নগরীর মাঝিরঘাটে যানজট, কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমাজের অসহায় ও সাধারণ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ এবং ক্রীড়া সংগঠক এইচ এম রাশেদ। বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক হাজী নুরুল আমিন ও প্রচার সম্পাদক নূর জাহেদ বাবলু। এতে ৩৩টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি, থানা পর্যায়ে আয়োজিত কোরআন প্রতিযোগিতায় ১ম ও ৪র্থ স্থান অর্জনকারী দুজন মেধাবী ছাত্রকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ইলিয়াস, দানু মিয়া, দিদারুল ইসলাম,নুরুল কবির,হারুন অর রশিদ, মোহাম্মদ রাশেদ, সালাউদ্দিন জুয়েল,কামরুল ইসলাম, আবছার উদ্দিন,মোহাম্মদ ফরিদ,জাকির হোসেন, মঞ্জু মিয়া, হাসান মুরাদ, মির্জা মারুফ, আবু মোতালেব মুন্সি, দেলোয়ার হোসেন, ফারুক আহমেদ,মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ করিম, আশরাফুল ইসলাম মোক্তার, মোহাম্মদ জিতু এবং আবু রায়হান রবিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশুর স্বাভাবিক বিকাশে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডা. শাহাদাত
পরবর্তী নিবন্ধইতিহাসের শিক্ষা ধারণ করে যেকোনো অপতৎপরতা রুখে দিতে হবে