সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের পঞ্চকবির গান কাল টিআইসিতে

| মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

কবিতার ছন্দে, সুরের মূর্ছনায় আর গানের আবেগে রাঙিয়ে দিতে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে সংগীতসন্ধ্যা। বাংলা গানের ঐশ্বর্যময় ভুবনে কালজয়ী পঞ্চ কবির সৃষ্টিকে শ্রোতাদের হৃদয়ে নতুন করে জাগিয়ে তুলতে সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ আয়োজন করেছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘পঞ্চার্ণব’। আগামীকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন।

অনুষ্ঠানে অতিথি থাকবেন ফুলকির সর্বাধ্যক্ষ শীলা মোমেন। ‘পঞ্চার্ণব’ সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সুবর্ণা দাশ, জয়শ্রী ধর, ডা. স্বাগতা নন্দী ও শ্যামলী পাল। সঞ্চালনা করবেন বাচিক শিল্পী প্রবীর পাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী
পরবর্তী নিবন্ধসদারঙ্গের মুক্তা জয়ন্তীর প্রাক-উৎসব ৬ নভেম্বর