গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল রোববার থেকে মজুরি বোর্ড গঠন ও এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজ বাসায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। খবর বাসসের।
শিল্পাঞ্চলে বাড়িভাড়া না বাড়ার বিষয়ে আশ্বস্ত করে শ্রমমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে বাড়িভাড়া যেন না বাড়ে, সে বিষয়ে মন্ত্রণালয় ও সরকার কাজ করবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বলেন, মজুরি বোর্ড গঠনের লক্ষ্যে আজ শনিবার শ্রম ভবনে গার্মেন্টস শিল্পমালিকদের সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বৈঠক করবেন বলেও জানান শ্রমসচিব।












