ফুটপাতে ড্রাম রেখে প্রতিবন্ধকতা, জরিমানা

নতুন ব্রিজ এলাকায় চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৭:৪৯ পূর্বাহ্ণ

নগরের নতুন ব্রিজ এলাকায় ফুটপাতের অবৈধ দখলদারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অভিযানে মীর পেট্রোল পাম্প সংলগ্ন ফুটপাত অবৈধ ভাবে দখল করে ড্রাম রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। জরিমানার পাশাপাশি ড্রাম অপসারণ করে ফুটপাত উন্মুক্ত করার জন্য মালিককে নির্দেশনা দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধখেজুরে তেল মেখে বাজারজাতসহ নানা অনিয়ম
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে চট্টগ্রামে আরো ২ মৃত্যু