মেয়র একাডেমি কাপ ফুটবলের সেমিফাইনাল ও ফাইনালের সময়সূচি

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৮:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সিডিএফএ মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব–১৩ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনালের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম সেমিফাইনাল আগামী ১৪ অক্টোবর বুধবার বিকাল ৩.৩০টায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে আকুবদন্ডী ফুটবল একাডেমি এবং বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি। পরদিন ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩.৩০টায় দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে খেলবে রামপুর ফুটবল একাডেমি এবং ডায়নামিক ফুটবল একাডেমি। একদিন বিরতি দিয়ে ১৭ অক্টোবর শনিবার দুই সেমিফাইনালের বিজয়ী দল ফাইনালে অংশ নেবে। বিকাল ৩.১৫টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সব খেলা চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধমেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়
পরবর্তী নিবন্ধকিপিং করায় ব্যাটিংয়ে বাড়তি সুবিধা পান লিটন