আস্থা, নির্ভরতা ও মানসম্মত স্বাস্থ্যসেবার ১১ বছরের পথচলা উদযাপন করেছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। প্রতিষ্ঠানের ১১তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। এর মধ্যে ছিল
এপিক হেলথ কেয়ার চ্যাম্পিয়ন্স কাপ ফুটবল টুর্নামেন্ট, নারী কর্মীদের জন্য ইনডোর ফুটবল ও বাস্কেটবল প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন। এসব আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের কর্মীদের পারস্পরিক সমপ্রীতি এবং মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটে।
অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে সভাপতিত্ব করেন এপিক হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির। তিনি বলেন, আমাদের এই দীর্ঘ পথচলায় আপনাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।
আমরা বিশ্বাস করি, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে মানুষের পাশে থাকার এই যাত্রা আরও বহুদূর এগিয়ে যাবে। আমাদের যেতে হবে বহুদূর। তিনি আরও বলেন, হালিশহর এলাকার মানুষের কাছে বিশ্বমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এপিক হেলথ কেয়ারের নতুন উদ্যোগ হিসেবে হালিশহর শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক ডায়াগনস্টিক সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার এবং মানসম্মত সেবার সমন্বয়ে এ উদ্যোগ এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ার লিমিটেডের ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর টি এম হান্নান, ডিরেক্টর মো. জসিম উদ্দিন, ডিরেক্টর তানজিনা কবির, ডিরেক্টর ডা. আব্দুর রাজ্জাক খানসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
আন্তর্জাতিক মাননিয়ন্ত্রণ ও আধুনিক প্রযুক্তিতে অঙ্গীকার মানসম্মত ডায়াগনস্টিক সেবা নিশ্চিত করতে এপিক হেলথ কেয়ার লিমিটেড আন্তর্জাতিক মাননিয়ন্ত্রণ ও পরীক্ষাগার ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে আইএসও স্বীকৃতির ধারাবাহিকতা বজায় রেখে চট্টগ্রামের স্বাস্থ্যসেবা খাতে মানসম্মত পরীক্ষাগার কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। প্রেস বিজ্ঞপ্তি।












