নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব
রাফি স্মৃতি মহানগরী জুনিয়র লিগে অংশগ্রহনকারী নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠান গতকাল সকালে আউটার স্টেডিয়ামে সম্পন্ন হয়। এই সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক এরফানুল ইসলাম খান লাবু, প্রচার সস্পাদক মোহাম্মদ ফারুক টিটো, কোচ আমিনুল হক আমিন।এই টুর্নামেন্টের জন্য ক্লাবের জার্সি স্পন্সর করেছেন জুনায়েদ। এছাড়া ক্লাবের উপদেষ্টা আবু তৈয়ব, জিয়াউল হক রানা, যাহেদুর রহমান, কামাল পাশা, এরফানুল ইসলাম লাবু, সাইফুর রহমান, মো. ফারুক টিটো, মো. আলম, ইমতিয়াজ পায়েল, আব্দুল লতিফ প্রমুখ সহযোগিতা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

মাঝিরঘাট বাদশা মিয়া স্মৃতি সংসদ
চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত রাফি স্মৃতি মহানগর জুনিয়র অনূর্ধ্ব–১৮ ক্রিকেট লিগ অংশগ্রহণকারী গতবারের চ্যাম্পিয়ন মাঝিরঘাট বাদশা মিয়া স্মৃতি সংসদ সংসদের জার্সি উন্মোচন অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এস কে এন্টারপ্রাইজের প্রোপাইটার আলহাজ্ব আবুল কালাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ–সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, লায়ন কাজী মনিরুল ইসলাম। জার্সি স্পন্সর প্রতিষ্ঠান থেকে জার্সি গ্রহণ করেন সহকারী টিম ম্যানেজার আশরাফ হোসেন ও সহ সম্পাদক ইলতেমাজ ঈসা ওয়াসি। আজ লিগের উদ্বোধনী খেলায় গতবারের চ্যাম্পিয়ন মাঝির ঘাট বাদশা মিয়া স্মৃতি সংসদ অংশগ্রহণ করবে। প্রেস বিজ্ঞপ্তি।











