তুমি যদি কোনো প্রতিশ্রুতি দাও,
তবে তা রাখো।
তুমি যদি ভালোবাসতে জানো
তবে তা বিলিয়ে দাও।
কেউ যদি তোমার প্রতি বিশ্বাসী হয়
শ্রদ্ধা করো।
তুমি যদি ভুল করে থাকো
নির্দ্বিধায় ক্ষমা চেয়ে নাও। তুমি যদি
চাও, কেউ তোমাকে বিশ্বাস করুক
তবে তা অর্জন করো।
নিলুফা ইয়াসমিন জয়িতা | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ
