মন্বন্তরের পর আমি গ্রাম ছেড়ে আসি
এ শহর এখানে দৈনিক আজাদী ছাপে
আমার জবান শেখে ভাষার প্রমিত রূপ
আমি হারায় ফেলি মাটির আত্মীয়তা
যেই ভাষা ভাগীরথীর বৈদিক ছত্রখান
আমার কাল ছেয়ে ফেলে আর্যাবর্তে
আমার কশেরুকা বেঁকে যেতে থাকে
অনার্য আদিম লোকস্মৃতির বিপরীতে
আমি হারায় ফেলি শঙ্খের পাড় মলহাবানু
মক্তবের সুরা কেরাত লোকাল সুরর গীত
ছনহোলা মুরার ভুতুর অজানা সুরের
পাইখ–হানহানাবাজ আঁর হালারও বাড়ি।







