বর্ষা শেষ, শরতের প্রথম ভাগ
শিউলি পড়েছে ঝরে,
বৃষ্টিও একপশলা রোদেলা ভোরে
একরকম মাঝামাঝি হৃদয়ের দাগ।
এইভাবে একটা ঋতুর শেষ
আরেকটার শুরু, মাঝখানে
দুইয়ের মিশেলে যেটুকু রেশ
কখনো–সখনো গন্ধমালা আনে।
ডা. প্রণব কুমার চৌধুরী | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ
