চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ছাত্রী কল্যাণ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল সোমবার সহ–ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ও প্রীতিলতা হলে সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, প্রীতিলতা হলের জিএস নাদীয়া সুলতানা তাসনীয়া প্রমুখ। ঝএর আগে ছাত্রী কল্যাণ বিভাগ থেকে বিজয়–২৪ হল, শামসুন্নাহার হল ও নবাব ফয়জুন্নেছা হলে সেলাই মেশিন প্রদান করা হয়েছিল। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে এ কার্যক্রম সম্পন্ন হলো।












