নির্বাচিত জনপ্রতিনিধির অভাবে নাগরিক সেবায় জবাবদিহিতা নেই

পাঁচলাইশ থানা জামায়াতের লিফলেট বিতরণকালে নজরুল ইসলাম

| মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় চট্টগ্রাম নগরীতে নাগরিক সেবার ক্ষেত্রে জবাবদিহিতা নেই এবং এর ফলে নগরবাসী কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। পুরো নগরী যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নাগরিকরা সময়মতো ও পর্যাপ্ত সেবা না পাওয়ায় ডেঙ্গুর প্রকোপও দিন দিন বাড়ছে। কার্যকর ও সমন্বিত উদ্যোগের অভাবে পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না।

গতকাল সোমবার মুরাদপুর চত্বরে পাঁচলাইশ থানা জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। নাগরিক সেবা নিশ্চিত করতে চসিককে জনবান্ধব ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব তুলে দেওয়া প্রয়োজন।

শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমির তাওহীদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, পাঁচলাইশ থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, আনিছুর রহমান চৌধুরী, শহীদুল্লাহ তালুকদার, হারুন উর রশিদ ও ওসমান গনি বাবলু। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবির পাঁচ ছাত্রী হলে চাকসুর সেলাই মেশিন প্রদান
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হরিহর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ