ফরহাদাবাদ ইউনিয়ন গাউসিয়া কমিটির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ৩ অক্টোবর ফরহাদাবাদ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন শাখার সভাপত্বি মুহাম্মদ মুছা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডা. মুহাম্মদ নিজাম মোর্শেদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী। শাখা সহ–সভাপতি মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মুহাম্মদ নুরুল আবছার দুলাল, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ ইউছুফ, মুহাম্মদ আবদুল করিম, মুহাম্মদ ওমর ফারুক লিটন। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন শাখার সহ–সভাপতি মুহাম্মদ ইয়াকুব মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহাম্মদ সিরাজ উদ্দিন আলকাদেরী। আলোচক ছিলেন মুহাম্মদ দিদারুল আলম চৌধুরী, আবু আহমদ সেয়ান, মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইসমাইল মুহুরী, কাজী মুহাম্মদ সৈয়দুর রহমান, মুহাম্মদ আলী হোসেন, মুহাম্মদ আবদুল ওহাব, মুহাম্মদ জামাল, এটিএম সুলতান মাহমুদ, জহুর সওদাগর, মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান চৌধুরী, মুহাম্মদ অহিদুল আলম, মাস্টার মুহাম্মদ মাহবুবুল আলম, মুহাম্মদ ইদ্রিস মিয়া, মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘নীল কলম’ সাহিত্য সংগঠনের ৫ম বর্ষপূর্তি
পরবর্তী নিবন্ধসৈয়দনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ