সৈয়দনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

| সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ ইউনিয়নের সৈয়দনগর বারৈপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। গত (৩ অক্টোবর ব্যক্তিগত উদ্যোগে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আজিজুল হক চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন শওকত আলম, শাহীনুর শাহীন হিরু, শফিকুল ইসলাম শাহীন, মজিবত উল্ল্যাহ মজু, মোহাম্মদ কামাল উদ্দীন, মোহাম্মদ রহমত উল্ল্যাহ, আবু বক্কর প্রমুখ।

এছাড়াও এসময় বিএনপি যুবদল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফরহাদাবাদ ইউনিয়ন গাউসিয়া কমিটির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত পলাতক