সৃষ্টিশীল আয়োজনে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গত ২ অক্টোবর নীলকলম সাহিত্য সংগঠনের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ। নীলকলম সভাপতি কবি ও গল্পকার মাহবুবা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ড. মোহীত উল আলম, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, নাট্যকার সনজীব বড়ুয়া, সাংবাদিক কামরুল হাসান বাদল , ছড়াকার জিন্নাহ চৌধুরী, উপস্থাপক মোহাম্মদ শাহিদুর রহমান,অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, কামরুল হাসান হারুন, অধ্যাপক বিচিত্রা সেন, রোকসানা বন্যা, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, উৎপলকান্তি বড়ুয়া, আজিজ রহমান, অরূপ কুমার বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন দিলরুবা খানম ছুটি ও সিমলা চৌধুরী। কবিতা আবৃত্তি করেন হাসান জাহাঙ্গীর, সাইফুদ্দিন সাকি, মাহবুব পলাশ, আলমগীর হোসেন, শিরিন আফরোজ, সুমি দাশ, রাফিয়া ডলি , রায়হানা হাসিব, সূবর্ণা দাশ মুনমুন , রবীন্দ্র নারায়ণ দে, জীতেন্দ্র লাল বড়ুয়া, দীপিকা রানী বড়ুয়া, পারভীন লুসি, মারজিয়া খানম সিদ্দিকা, লিপি বড়ুয়া, সৌভিক চৌধুরী, সুপ্রিয় কুমার বড়ুয়া, পারভীন আকতার, জুয়েনা আফসানা, জাহির মুনমুন, ফারহানা ইসলাম, মাহবুবা ছন্দা, স্মরণিকা চৌধুরী প্রমুখ।










