বাঁশখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বাঁশখালীতে প্রতারণা, জালিয়াতি ও প্রতিষ্ঠানের অর্থ–সম্পদ আত্মসাতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আমির হোসেন (৩০) নামের ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাথরিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমির হোসেন কাথরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মানিক পাঠান এলাকার বাসিন্দা জেবল হোছাইনের ছেলে।থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আমির হোসেনের অবস্থান সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে প্রেরন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসদরুল পাশা: স্বাধীনতা-উত্তর চট্টগ্রামে নাট্যচর্চার পথিকৃৎ
পরবর্তী নিবন্ধ‘নীল কলম’ সাহিত্য সংগঠনের ৫ম বর্ষপূর্তি