বাংলাদেশের প্রথম গ্রামভিত্তিক ওয়েবসাইট চুনতি ডটকমের উদ্যোগে চুনতি ডটকম ম্যারাথন ২০২৬ এর রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১ অক্টোবর সিজেকেএস শপিং কমপ্লেক্সে এই রেজিস্ট্রেশন কার্যক্রমের সূচনা করা হয়। আগামী ১৮ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের ইসহাক মিয়া সড়কে অনুষ্ঠিত হবে এবারের ম্যারাথন। এবারের আয়োজনে থাকছে চারটি ক্যাটাগরি যথাক্রমে ২১.১ কিমি হাফ ম্যারাথন, ১০ কিমি রান, ৫ কিমি রান এবং ১ কিমি কিডস ফান রান। ম্যারাথনের প্রধান স্পনসর কনফিডেন্স সল্ট লিমিটেড। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন চুনতি ডটকমের অ্যাডমিন এবং ম্যারাথনের প্রধান সমন্বয়ক ছাইফুল হুদা ছিদ্দিকী। ইভেন্টের সার্বিক পরিকল্পনা ও বিস্তারিত রূপরেখা তুলে ধরেন চুনতি ডট কমের অ্যাডমিন ও রেস ডিরেক্টর কাজী শরিফুল ইসলাম। ইঞ্জিনিয়ার কাজী লতিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত ম্যারাথনের অফিসিয়াল থিমসং প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুনতি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বাবর হোসাইন ছিদ্দিকী, মো. ওয়াহিদুল হক, কাজী আরিফুল ইসলাম, নুর হোসেন নিজামি তারা, নুরুল হুদা ছিদ্দিকী, বিকাশ চক্রবর্তী, আফসার মাহফুজ, মাহমুদ জামান খান, ফয়েজ উদ্দিন খান, মাহমুদুর রহমান ছিদ্দিকী তোয়াফ, মিজানুর রহমান ছিদ্দিকী রাজিন, তৌহিদ আলাল, আলিমুল ওয়ারেস, আলী আহমেদ ভূঁইয়া স্বপন, সাজ্জাদ হোসেন প্রমুখ। পুরো আয়োজনটি সমন্বয়ের দায়িত্ব পালন করেন মো. নাইম নিমু, জাবেদ আব্বাস সিদ্দিকী, নাজেম উদ্দিন সিদ্দিকী ইসহাক খান মুকুট ও সমির উদ্দিন। কেক কেটে আনুষ্ঠানিকভাবে ম্যারাথনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়। রেজিস্ট্রেশন লিংক: https://chunti.com/registration/
উল্লেখ্য,স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করা এবং চুনতিকে দেশ–বিদেশে পরিচিত করে তোলার লক্ষ্য নিয়ে ২০০৭ সালে প্রতিষ্ঠিত চুনতি ডটকম সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি ২০২২ সাল থেকে নিয়মিতভাবে ম্যারাথন আয়োজন করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।













