চট্টগ্রাম ক্রিকেট একাডেমি (সিসিএ) আয়োজিত সিসিএ কিডস অনূর্ধ্ব–১২ টুর্নামেন্টে গতকাল শনিবার দুটি উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে সিসিএ কিংস ৩৮ রানে সিসিএ লায়ন্সকে পরাজিত করে। সিসিএ কিংস প্রথমে ব্যাটিং করে সায়নের দুর্দান্ত ৭৮ রানের ইনিংসের সুবাদে ১৫৫ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে সিসিএ লায়ন্স ১১৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ৩৮ রানের দারুণ জয় পায় সিসিএ কিংস।
ম্যান অব দ্য ম্যাচ সায়নের হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শানু বিশ্বাস চন্দন। দ্বিতীয় ম্যাচে সিসিএ রয়্যালস ৬২ রানে সিসিএ ওয়ারিয়র্সকে পরাজিত করে। প্রথমে ব্যাটিং করে সিসিএ রয়্যালস অধিনায়ক আবিদের দুর্দান্ত ৮৬ রানের সুবাদে ২১৭ রানের বিশাল লক্ষ্য নির্ধারণ করে। জবাবে সিসিএ ওয়ারিয়ার্স ১৫৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ৬২ রানের দারুণ জয় পায় সিসিএ রয়্যালস। ম্যান অব দ্য ম্যাচ আবিদের হাতে পুরস্কার তুলে দেন সিসিএ’র অভিভাবক প্রতিনিধি, এস আর এন্টারপ্রাইজের অপারেশন ইনচার্জ মোহাম্মদ নুরুল আবছার।












