সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোক্তা প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহানের মাতা তাহেরুন নেছা (৯২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে অধ্যাপক সরওয়ার জাহানের মায়ের ইন্তেকালে সাউদার্ন ইউনিভার্সিটি পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, উপাচার্য (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজ শুক্রবার সকাল ১১টায় ফেনী গ্রামের বাড়িতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।











