পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে চট্টগ্রাম–কঙবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পেট্রোল পাম্প এলাকা থেকে মিছিল শুরু হয়ে খানহাট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোনায়েন খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার। পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলামের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিজানুর রহমান, উপজেলার সদস্য সচিব জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ আজগর, জয়নাল আবেদীন সোহেল, হাসান মুরাদ, সরওয়ার হোসেন, আবু তৈয়ব রিপন, এবিএম রহিম, মোঃ রহিম উদ্দীন, আমিনুল ইসলাম, আবদুল মান্নান, বদিউল আলম, মোঃ দুলাল, মোঃ আজিজ, মোঃ সাখাওয়াত উল্লাহ, আজিজুর রহমান, মোঃ আমান উল্লাহ, মোঃ মানিক, মোঃ মোরশেদ, মোঃ লিটন, মোঃ রাসেল, মোঃ হিরু, নাজিম উদ্দীন, মোঃ শাহজাহান, মোঃ সালাহ উদ্দীন প্রমুখ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জসীম উদ্দীন আহমেদ এমপি বলেন, মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন সঠিক পথে পরিচালিত হচ্ছে, ঠিক তখনই গুপ্তলীগের সন্ত্রাসীরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।











