চট্টগ্রাম যুব ছাত্র ফোরামের পাঠ্যবই ও আর্থিক অনুদান

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

সমাজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে মানবিক উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম যুব ছাত্র ফোরাম। সংগঠনটির উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে একাদশ শ্রেণির (এইচএসসি) পাঠ্যবই এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ​শিক্ষার্থীদের হাতে এই শিক্ষা উপকরণ ও আর্থিক অনুদান তুলে দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড মহল্লা সুরক্ষা কমিটির চেয়ারম্যান নিয়াজ মোহাম্মদ খান। ​নিয়াজ মোহাম্মদ খান এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান জনগণের ভোটে নির্বাচিত জননন্দিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে, শিক্ষাকে কেবল সনদ অর্জনের মাধ্যম হিসেবে না দেখে মানবসম্পদ উন্নয়নের মূল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার বাজেটে বরাদ্দ বাড়িয়েছে এবং কারিগরি, প্রযুক্তিনির্ভর ও আনন্দময় শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে কাজ করছে। ​এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম যুব ও ছাত্র ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইফাজ খান। নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, এ এস এম নাসির, ফারুক, আব্দুল আজিম, আব্দুল আজিজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরুমঘাটা প্রগতি সংঘের শপথ গ্রহণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি জামালখান ওয়ার্ড শাখার ফাতেহা ইয়াজদাহুম মাহফিল