১৯ নং ওয়ার্ড যুবদলের সমাবেশ

| রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড যুবদল। শনিবার (২৬ সেপ্টেম্বর) দক্ষিণ বাকলিয়ায় ১৯ নং ওয়ার্ড যুবদল নেতা মো. মানিক সরকারের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান যখন দেশকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, ঠিক তখনই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দক্ষিণ বাকলিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

কর্মসূচিতে মো. সুজন, মো. আনিস, ফেরদৌস মিয়া, মো. সুমন, মোহাম্মদ সৌরভ, মো. ফারুক, মোহাম্মদ জলিল, বিমান, মোহাম্মদ রিমন, মোহাম্মদ জহিরসহ ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়নে মেধাবীদের ভূমিকা রাখতে হবে