সিঙ্গাপুরকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চান মোরসালিন

| রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে একাদশে জায়গা হয়নি শেখ মোরসালিনের। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মোরসালিনকে মাঠে নামান কোচ থমাস ডুলি। তবে তার নামার পরও ম্যাচের ফলে কোনো পরিবর্তন আসেনি। মোরসালিনের চোখ এখন পরের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে। আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে হবে ম্যাচটি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি সরাসরি সমপ্রচার করবে চ্যানেল টি–স্পোর্টস। মালয়েশিয়া ম্যাচের পর বাংলাদেশের হাতে প্রস্তুতির জন্য সময় ছিল দুই দিন। ইন্দোনেশিয়ায় গতকাল দলের খেলোয়াড়েরা দুইভাবে দিন কাটিয়েছেন। মালয়েশিয়া ম্যাচে যারা বেশি সময় মাঠে ছিলেন, তাদের জন্য ছিল বিশ্রামের দিন। আর যারা কম সময় খেলেছেন কিংবা একেবারেই মাঠে নামেননি, তারা অনুশীলন করেছেন মাঠে।মোরসালিন ছিলেন অনুশীলন করা দলের অংশ। অনুশীলন শেষে আগের ম্যাচের হার নিয়ে নিজের হতাশার কথা জানান তিনি, ‘অবশ্যই আমরা জিততে চেয়েছি। কিন্তু জিততে পারি নাই, এজন্য সবাই একটু… স্বাভাবিক, ম্যাচ হারার পরে খারাপ লাগবে।’ মোরসালিন বলেন, ‘আমরা এখন চিন্তা করছি পরের ম্যাচটা নিয়ে। কীভাবে পরের ম্যাচটি জিতবো, ওই পরিকল্পনা করছি। আমরা তো এখানে জিততে এসেছি। সবার মনে করা উচিত, আমরা এই টুর্নামেন্ট জিততে এসেছি। তাই আমরা পরের ম্যাচ জিততে চাই, এটা আমাদের টার্গেট।’

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে এক মঞ্চে দুই শতাধিক শিল্পীর ওড়িশী নৃত্য পরিবেশন
পরবর্তী নিবন্ধসিসিএ কিডস অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট শুরু