সিসিএ কিডস অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

| রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট একাডেমি (সিসিএ) আয়োজিত সিসিএ কিডস অনূর্ধ্ব–১২ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে সিজেকেএস প্রশিক্ষণ মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিসিএ যুগ্ম সম্পাদক সরওয়ার উদ্দিন চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। সংগঠনের প্রধান নির্বাহী সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কোচ ফয়েজ উল্লাহ সুমন ও মোহাম্মদ ফারুক, অভিভাবক প্রতিনিধি মোহাব্বত আলী, মোহাম্মদ আজগর, ইঞ্জিনিয়ার জয়জিত বিশ্বাস, পার্থ সরকার প্রমুখ। টুর্নামেন্টে চারটি দল অংশ নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিঙ্গাপুরকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চান মোরসালিন
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে উন্মুক্ত চুকবল প্রশিক্ষণ উদ্বোধন