রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য জনবল তৈরি করতে হবে

মহানগরী জামায়াতের শিক্ষাশিবিরে হামিদুর রহমান আজাদ

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে পাঁচলাইশ থানা, ব্যাংকার্স ও চিকিৎসক থানাসহ বিভিন্ন থানার রুকনদের নিয়ে রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয় বিআইএ মিলনায়তনে শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

বিশেষ অতিথি ছিলেন– কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার এবং পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, সরকার পরিচালনার জন্য যোগ্যতা, পেশাগত উৎকর্ষতা ও জ্ঞানের গভীরতা প্রয়োজন। দায়িত্ব যত বড়, জবাবদিহিতাও তত বেশি। কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। রাষ্ট্র পরিচালনা শুধু রাজনৈতিক বিষয় নয়, রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা ও বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জামায়াতে ইসলামী নিয়ে মানুষের আকাঙ্ক্ষা ও আস্থা বাড়ছে। আমাদেরও সেই অনুযায়ী কাজ করে যেতে হবে। রাষ্ট্র পরিচালনায় আমলাদের পাশাপাশি বিভিন্ন পেশার যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয় প্রয়োজন। রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য জনবল তৈরি করতে হবে। এ ক্ষেত্রে জবাবদিহিতা ও আমানতদারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, রুকনদের আনুগত্য, এহতেছাব ও পরামর্শের মাধ্যমে সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে। সংগঠনের দায়িত্বশীলদের প্রতি আনুগত্যের পাশাপাশি নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে হলে প্রত্যেক রুকনকে ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে প্রস্তুত হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্টেটের আয়োজনে বিশেষ সম্মাননা
পরবর্তী নিবন্ধস্পিডবোট ভাড়া ২৮৫ টাকা, বাড়তি নিলে লাইসেন্স বাতিল