‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে মিছিল ও সমাবেশের আয়োজন করেছে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল, চট্টগ্রাম মহানগর। কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনা মানিকের সভাপতিত্বে ও সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন সহ কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নগরীর কাজির দেউড়ি এলাকায় কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন ৮টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। প্রেস বিজ্ঞপ্তি।












