ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস উপলক্ষে পটিয়ার ধলঘাটস্থ বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে মোমবাতি প্রজ্বালন, শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভা বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। মাস্টারদা সূর্যসেন সেমিনার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তী। সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রীতিলতা ট্রাস্টের ট্রাস্টি মো. আলী, ট্রাস্টি অরুণ বিকাশ চৌধুরী, রঘুনাথ চক্রবর্তী, আজীবন সদস্য রূপক চক্রবর্তী, তাপস দে, আবদুর রাজ্জাক, আবদুল হাকিম রানা, জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দীন, ঈসমাইল হোসেন, রিংকী দেব, হোসেন মো. আশিক, রাসেল চৌধুরী, বাচ্চু পালিত, বরুণ পালিত, শিক্ষক চন্দন দাশ, মঞ্জু রায়, শিপ্রা দে, রুপশ্রী চক্রবর্তী, সুলতানা রাজিয়া, প্রিয়া বিশ্বাস, সুমি নাথ, লাবনী দাশ, রেশমী আকতার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার সাহস ও আত্মত্যাগের প্রতীক। প্রীতিলতার স্বদেশী মহিমাময় ত্যাগের ভাস্বর সত্যিই বিরল। বীরকন্যা প্রীতিলতার জীবন সংগ্রামকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শেষে বীরকন্যা আবক্ষ প্রীতিলতার ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।













