অহিংস ছাত্র রাজনীতি চর্চায় সুন্নি মতাদর্শ ভিত্তিক সংগঠনের বিকল্প নেই

চন্দনাইশে ছাত্রসেনার কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

ইসলামি ছাত্রসেনা চন্দনাইশ বৈলতলী ইউনিয়ন শাখার উদ্যোগে সমপ্রতি এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এক সংবর্ধনা সভা মুহাম্মদ আলী কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব এম এ রহিম। প্রধান আলোচক ছিলেন আলহাজ্ব আমান উল্লাহ আমান সমরকন্দি। সংবর্ধেয় অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক প্রবাসী মাওলানা সিরাজুল ইসলাম আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ইসলামি ফ্রন্ট চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী মোহাম্মদ আমিন উল্লাহ, প্রচার সম্পাদক ডা. আবদুল আউয়াল, উল্লাহ চন্দনাইশ উপজেলা যুবসেনার সভাপতি মাওলানা মিজানুর রহমান,ইসলামি ছাত্র সেনা চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি রাজিব হোসাইন রিফাত, সাধারণ সম্পাদক ইমরানুল হক মহিউদ্দিন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাত্রনেতা মোরশেদুল ইসলাম হানাফী,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে মূফতি আবু ওয়াহেদ কাদেরী,শাহাদাত হোসেন শাহেদ,আমিনুল বশর মামুন, ফরহাদ, মিজান, আবদুল আজিজ মামুন উদ্দিন প্রমুখ। বক্তারা বলে, অহিংস ছাত্র রাজনীতি চর্চায় সুন্নি মতাদর্শ ভিত্তিক সংগঠনের বিকল্প নেই। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার ঈদে মিলাদুন্নবী (দ.) সেমিনার
পরবর্তী নিবন্ধকোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল