চবিতে অননুমোদিত ফি আদায় বন্ধ

| বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আবেদনের পর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে অননুমোদিত ও রশিদ ছাড়া সবধরনের ফি গ্রহণ বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতি বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ/ ইনস্টিটিউটের সভাপতি/ পরিচালকদের জানানো যাচ্ছে, শিক্ষার্থীদের কাছ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ফি ব্যতীত / রশিদ ছাড়া কোনো ফি গ্রহণ না করার জন্য আদেশক্রমে অনুরোধ করা হলো। খবর বাংলানিউজের।

এ বিষয়ে চাকসুর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আজ (মঙ্গলবার) নোটিশ হয়েছে এবং এটি কার্যকর হবে। এখন শিক্ষার্থীদের উপস্থিতি কম হলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে কি না, তা বিভাগ বিবেচনা করবে। তিনি বলেন, আগে যেসব ফি নেওয়া হয়েছে তা ফেরত দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের জানানো হয়েছে, এগুলো নাকি শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বজ্রপাতে ধান ব্যবসায়ীর মৃত্যু