রোটারি ক্লাবের ২০টি বাইসাইকেল উপহার

ফটিকছড়িতে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে তৌহিদুল আনোয়ার হাই স্কুলের শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের সুবিধার্থে ২০টি বাইসাইকেল প্রদান করেছে রোটারি ক্লাব অফ চিটাগং খুলশী সেন্টার। গতকাল রোববার স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই বাইসাইকেল গুলো হস্তান্তর করা হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি সুজাউদ্দীন জাফরের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাস্ট প্রেসিডেন্ট সৈয়দ মো. আজিম নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ক্লাব প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, ভাইস প্রেসিডেন্ট জামাল নাসের চৌধুরী, শমশীর শরীফ, মুমিনুল ইসলাম, এবি সিদ্দিক প্রমুখ।

বক্তারা বলেন, গ্রামীণ ও দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের স্কুলে নিয়মিত যাতায়াত এবং ঝরে পড়া রোধে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজে মোটিভেশন ও কুইজ প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ ক্যাম্পেইন