সাতকানিয়ায় আঞ্জুমানে ইসলামিয়া আদর্শ মহিলা মাদরাসার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান হিসাব রক্ষক আবুল কালাম মুহাম্মদ ইকবাল হোসেন বলেছেন, ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয় বরং এটি পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত আঞ্জুমানে ইসলামিয়া আদর্শ মহিলা দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে এ প্লাস প্রাপ্ত ও কৃতী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাদরাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত মাদরাসার হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী নুরুল আলম সওদাগর। অনুষ্ঠানের শুরুতে অষ্টম শ্রেণির জান্নাতুল শিফার কোরআন তিলাওয়াত ও দশম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া মিলির ইসলামী সংগীত পরিবেশনের পরপরই স্বাগত বক্তব্য দেন মাদরাসার সুপার আব্দুল মালেক। মাদরাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোরশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চরতি আলহেলাল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হারুনুর রশিদ, মোস্তাফিজুর রহমান ডিগ্রী কলেজের অধ্যাপক সৈয়দ বোরহান উদ্দিন চৌধুরী, সাতকানিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিলর আরাফাত উল্লাহ, পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু হানিফ, অধ্যাপক আব্দুল আউয়াল, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আকতার কামাল ও শিক্ষক আবু মহসিন মোহাম্মদ মহিউদ্দিন। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, মুক্তারুন নেছা ও সাজিয়া তাছমিন।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ উপহার তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির সভা