রাউজানের শাহনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মিলাদ মাহফিল গত ১১ সেপ্টেম্বর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহনগর ইলিয়াছ খাঁ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। সভাপতিত্ব করেন অধ্যক্ষ হাফেজ আবু জাফর ছিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক মিজানুর রহমান আল কাদেরী। প্রধান আলোচক ছিলেন আল্লামা মঈনুদ্দিন আল কাদেরী। বিশেষ আলোচক ছিলেন আব্দুর রশিদ আল কাদেরী। উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মুহাম্মদ অলি উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ রেজাউল করিম কাদেরী। উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, এম. এ. হালিম, নুরুল হুদা, সাবের সুলতান কাজল, সৈয়দ মনজুরুল হক, সফি কোম্পানি, আব্দুল ওয়াহেদ চৌধুরী, সৈয়দ তৌহিদুল আলম, ওসমান গনি চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, আব্দুল হান্নান চৌধুরী, কমর উদ্দিন, মোহাম্মদ শফী শরীফ, মোহাম্মদ মুসলিম শরীফ, আবু বকর। মাহফিল শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












