হযরত এয়াছিন শাহ্ পাবলিক কলেজ ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম আবদুল ওহহাব (রহ.) এর প্রতিষ্ঠিত ১২ দিনব্যাপী জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের ৯ম দিনে গত ২৩ আগস্ট কলেজের উদ্যোগে আল নূর ফাউন্ডেশনের সৌজন্যে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, আল–নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরুল আজম মুহাম্মদ বদরুদ্দীন, হযরত এয়াছিন শাহ্ পাবলিক কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন, ড. সেলিম জাহাঙ্গীর, কলেজের অধ্যক্ষ মো. আবদুল মন্নান, হযরত এয়াছিন শাহ্ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন, কলেজের সহকারী অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়া, সহকারী অধ্যাপক মো. বজলুল রহমান, সহকারী অধ্যাপক মো. মইনুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. আবদুল জব্বার, সহকারী অধ্যাপক মো. ফারুক, সহকারী অধ্যাপক মো. হেফাজতুর রহমান।
স্বাগত বক্তব্য দেন, সহকারী অধ্যাপক মো. লোকমান শিকদারের। মিলাদ–মাহফিল উদযাপন কমিটির সদস্য সচিব ও ইসলামিক স্টাডিজ বিষয়ের প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. আবদুল হান্নান মিশকাত। নাতে রাসুল (দ.) পরিবেশন করে জান্নাতুল রিয়া মাইশা, মো. আদনান রামীন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন, খাদিজাতুল শেফা, সাবরিনা তালেব, হুমাইরা আলী তুশি ও মহসিন রেজা। ধন্যবাদসূচক বক্তব্য দেন, মাহফিল কমিটির আহ্বায়ক ও জীববিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক মুহাম্মদ মঈনুল আমীন। প্রেস বিজ্ঞপ্তি।










