চট্টগ্রামে গতকাল নতুন করে আরো ৫৭ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৫৩ জন নগরীর এবং ৪ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৬ হাজার ৫৪০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ২৬৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৭৭ জন। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এদিকে এখন পর্যন্ত মোট হাম শনাক্ত হয়েছে ৭১৬ শিশুর। হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১২ জন। নিশ্চিত হামে মারা গেছে তিনজন। ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৯৬০ জনের।










