চট্টগ্রাম সমিতি ঢাকার উদ্যোগে পটিয়ায় বন্যার্ত মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। গত ২১ আগস্ট পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি ঢাকার নির্বাহী সদস্য মো. হাসান মুরাদ। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। বক্তব্য দেন, পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম সমিতি–ঢাকার আবদুল হাকিম রানা, গবেষক রশীদ এনাম, বিএনপি নেতা রেজাউল করিম, মোহাম্মদ আবছার, জাহাঙ্গীর আলম, মুনিরুল ইসলাম প্রমুখ।











