অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির নামে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের মাঠ পরিদর্শন করেছেন টুর্নামেন্ট কমিটির কর্মকর্তাবৃন্দ। শনিবার দুপুরে তারা মাঠ পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। মাঠ পরিদর্শনে ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বিসিবির পরিচালক ইসরাফিল খসরু,টুর্নামেন্টের ব্যবস্থাপক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন,চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মসিউল আলম স্বপন,চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম,কাউসার হোসেন বাবু,তসলিমুর রহমান,শাহজাহান,ক্রীড়া সংগঠক মোশাররফ হোসেন, নুর জাহেদ বাবলু,আনোয়ারুল আবেদিন মুন্না,ইউনুস মিয়া জুয়েল,আবু তালেব লিটন, কাওসার হামিদ রাব্বি প্রমুখ।
উল্লেখ্য আগামী অক্টোবর মাস থেকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে চট্টগ্রাম –১১ সংসদীয় আসনের আওতাধীন ১০ টি ওয়ার্ড দলের অংশগ্রহণে শুরু হবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।












