যাত্রা মোহন, বিদ্যুৎ উন্নয়ন ও মুসলিম হাই স্কুলের জয়

শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল শনিবার ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এসব খেলায় জয় পেয়েছে যাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, গভ. মুসলিম হাই স্কুল। ড্র হয়েছে হাতে খড়ি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ ও পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ম্যাচটি। সকালে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় যাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজ ১০ গোলে কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন প্রশান্ত। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ যাত্রা মোহন সেন স্কুলের প্রশান্তের হাত পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক মানিক। সকালে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় ২০ গোলে লাইসিয়াম পাবলিক স্কুলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে দুটি গোল করেন সালমান আজহার। ম্যান অব দ্যা ম্যাচ বিদ্যুৎ উন্নয়ন স্কুলের সালমান আজহারের হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় সদস্য ও কোচ নাজিম উদ্দীন নাজু। দুপুরে অনুষ্ঠিত হাতেখড়ি স্কুল ও পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের তৃতীয় ম্যাচটি ১১ গোলে ড্র হয়। হাতেখড়ি স্কুলের পক্ষে মো. সাকিবুল ও বাকলিয়া স্কুলের পক্ষে মো. সিয়াম গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ হাতেখড়ি স্কুলের ওয়াহিদুল আলম আখতারের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু। বিকালে অনুষ্ঠিত দিনের ৪র্থ ও শেষ ম্যাচে গভ. মুসলিম হাই স্কুল ২০ গোলে হাজী মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আবদুল কাদের আলভি ও সৌরভ মিয়া প্রত্যেকে ১টি করে গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ মুসলিম হাই স্কুলের মোহাম্মদ তানভীরুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন ৪০ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ও ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য মোহাম্মদ লোকমান।

পূর্ববর্তী নিবন্ধআমীর খসরু মাহমুদ চৌধুরী ফুটবল টুর্নামেন্টের মাঠ সংস্কার কাজ পরিদর্শন
পরবর্তী নিবন্ধটপ এন্ড টি-টোয়েন্টিতে উড়ন্ত সূচনা বাংলাদেশ এইচপি দলের