ডবলমুরিং থানা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবলমুরিং থানা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) নগরীর একটি কনভেনশন হলে থানা আমীর মোঃ ফারুক আযমের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি রুকনদের উদ্দেশ্যে আনুগত্য, শৃঙ্খলা ও সাংগঠনিক দায়িত্ববোধের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, একটি আদর্শিক ও শক্তিশালী সংগঠনের মূল ভিত্তি হলো আনুগত্য ও শৃঙ্খলা। আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশনার আলোকে সংগঠনের সিদ্ধান্ত ও দায়িত্ব যথাযথভাবে পালন করার মাধ্যমেই একজন রুকন তার অঙ্গীকারের বাস্তব প্রতিফলন ঘটাতে পারেন। ব্যক্তিগত মতপছন্দ ও স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর লক্ষ্য ও কল্যাণকে প্রাধান্য দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ২১-২৫ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় দুস্থদের মাঝে চাল বিতর