কেন তোমার চোখে জল!

শাহনাজ সিঁথি | বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

মেয়ে, চোখের জল মুছতে শেখো।

তোমার পূর্ব নারীদের দেখে শেখো।

ঐ টলমল পদ্ম দিঘির কবিতা হৃদয়গ্রাহী

হতেই পারে মায়াবতীর মহাকাব্য!

মেয়ে, চোখের জল ডোবাবে তোমায়।

তোমার পূর্ব নারীদের অসহায় মৃত্যুফাঁদ।

ঐ ছলছল আঁখির মায়া সর্বনাশা কীর্তিনাশা

হবেই হবে তোমার জীবন তোমায় ছাড়া!

মেয়ে, চোখের জলেই সবটা শেষ।

তোমার যারা পূর্ব নারীজানতো তারা।

ঐ ডাগর চোখে প্রেম দেখেনা কঠিন সবাই

হয় যে তোমার স্নিগ্ধ মনের আড়াই ধারাই!

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রভুক এই শহরে
পরবর্তী নিবন্ধমেঘেঢাকা তারা