দুর্যোগপূর্ণ আবহাওয়া কারণে ৪ দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে শুরু হচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ২য় রাউন্ড কোয়ার্টার ফাইনাল পর্ব। আজ ২৩ নভেম্বর, সোমবার, সকাল ৯টায় সন্দ্বীপ ক্রিকেট একাডেমি বনাম সিএস স্পোর্টস একাডেমি এবং দুপুর ১টায় চট্টগ্রাম–১১ বনাম মরহুম ইসহাক কাদের চৌধুরী একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল ২৪ নভেম্বর, মঙ্গলবার, সকাল ৯টায় রেলওয়ে এস এ বনাম চিটাগং ক্রিকেট একাডেমি এবং দুপুর ১টায় হাজী ক্যাম্প একাদশ বনাম আলো সিঁড়ি ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। সব খেলা শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।











