চন্দ্রভুক এই শহরে

মোহাম্মদ ইসমাইল | বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

মৃত নক্ষত্রের ভীড়ে পৃথিবী আজ তুমুল অস্থির!

নিয়ন আলোয় দাঁড়িয়ে নিজেকে যতই করি ভীড়,

ক্ষুধা অভুক্ত চন্দ্রভুক এই শহরে :

প্রত্যাঘাত হয়ে যেন মানুষ তার অস্তিত্ব থেকে আসে ফিরে!

জন্মগত তীর বিদ্ধ পাখির মতো

একজন কবি হয়ে নিজেকে তাই প্রতিনিয়ত

যতই আকাশে উড়ান দিবার চাই ;

আদিগন্ত ভাবে ততই যেন নুয়ে পড়ি,

সে মৃত নক্ষত্রদের ছত্রছায়ায়!

পূর্ববর্তী নিবন্ধসমুদ্রে এসে যেও
পরবর্তী নিবন্ধকেন তোমার চোখে জল!