মেয়ে, চোখের জল মুছতে শেখো।
তোমার পূর্ব নারীদের দেখে শেখো।
ঐ টলমল পদ্ম দিঘির কবিতা হৃদয়গ্রাহী–
হতেই পারে মায়াবতীর মহাকাব্য!
মেয়ে, চোখের জল ডোবাবে তোমায়।
তোমার পূর্ব নারীদের অসহায় মৃত্যুফাঁদ।
ঐ ছলছল আঁখির মায়া সর্বনাশা কীর্তিনাশা–
হবেই হবে তোমার জীবন তোমায় ছাড়া!
মেয়ে, চোখের জলেই সবটা শেষ।
তোমার যারা পূর্ব নারী– জানতো তারা।
ঐ ডাগর চোখে প্রেম দেখেনা কঠিন সবাই–
হয় যে তোমার স্নিগ্ধ মনের আড়াই ধারাই!








