পবিত্র ঈদে মীলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের আগমন উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে স্বাগত জুলুসে মীলাদ বের করা হয়। শুক্রবার সকাল ৯টা ২৬ মিনিটে জামিয়াতুল ফালাহ জামে মসজিদ ওয়াসা মোড় থেকে শুরু করে লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট, কদমতলী হয়ে ফয়জানে মদিনা মাদারবাড়ী পাম্প হাউজ জামে মসজিদের সামনে এসে সালাত ও সালাম মিলাদ কিয়াম ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
জুলুসে অংশ নেন দাওয়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল মুবিন আত্তারী, চট্টগ্রাম মহানগরের সভাপতি কাউসার কাদেরী আত্তারী, দাওয়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের সদস্য মোহাম্মদ শওকত আত্তারী। জুলুসে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












