পটিয়া আইনজীবী সমিতির উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ সহায়তা

| বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৫:৫১ পূর্বাহ্ণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে পটিয়া আইনজীবী সমিতি। সোমবার দুপুরে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি মাকছুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। নগদ অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন পটিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানজিনা জাহান, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট মো. কামাল হোসাইন, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট এসএম রফিকুল আলাম ওসমানী, বিদ্যালয়ের দাতা সদস্য অ্যাডভোকেট আমিনুল নিজামী রিফাত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া সিকদার এবং স্থানীয় জনপ্রতিনিধি মো. মানিক (মেম্বার) প্রমুখ। বন্যার্তদের সহায়তা প্রদানকালে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসতে হবে। বন্যার্তদের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদারুল ইরফান মাদানী নিসাব মাদ্রাসায় দাখিলে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধদাওয়াতে ইসলামীর স্বাগত জুলুসে মীলাদ