খুলশীতে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও র‌্যালি

| বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

পশ্চিম খুলশীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল উদযাপিত হয়েছে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গত শনিবার পশ্চিম খুলশী এলাকায় এক জশনে জুলুস (র‌্যালি) বের করা হয়। মুহাম্মদী ক্বাফেলার উদ্যোগে আয়োজিত এই জুলুসে নেতৃত্ব দেন এ আর কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন ছালেহ সূফিয়ান ফরহাদাবাদী মাইজভাণ্ডারী, অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, ইঞ্জিনিয়ার মো. মিনার উদ্দিন বাবর, মুহাম্মদ মনছুরুল হক আলকাদেরী, হাফেজ মুহাম্মদ ইকবাল হারুন ওসমানী, মুহাম্মদ বোরহান উদ্দিন তালুকদার,মুহাম্মদ আজগর আলী আলকাদেরী, মুহাম্মদ মিরাজ, মুহাম্মদ হানিফ সিদ্দিকী জৈনপুরী, মনছুর হক আলকাদেরী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুস্তম আলী, জাকের চিশতি, সুহাস, রবিউল ইসলাম প্রমুখ। মুহাম্মদীয়া খানকাহ্‌ শরিফ থেকে জুলুসটি শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জুলুস শেষে খানকাহ শরীফে এক আজিমুশশান মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে মুসলিম উম্মাহর ঐক্য, দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ আখেরি মোনাজাত পরিচালনা করেন শাহ্‌ সূফী মুহাম্মদ এনায়েত উল্লাহ্‌ খাঁন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমির্জাপুরে বসতঘরে চুরি
পরবর্তী নিবন্ধআমেরিকার রাজনীতিতে ঝড় তোলা কে এই আবদুল এল সাইদ