হাটহাজারীর মির্জাপুরে বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জগন্নাথ পাড়ায় গত রোববার দিবাগত রাতে এই চুরি সংঘটিত হয়েছে। এই ঘটনায় মঞ্জু সিকদার (৪০) নামে এক নারী বাদী হয়ে গত সোমবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিবরণে জানা যায়, বাদী মঞ্জু সিকদার তার অসুস্থ বাবা মাকে নিয়ে বাড়িতে থাকেন। তার একমাত্র ভাই মধ্যপ্রাচ্যে থাকেন। গত রোববার পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘরে ঘুমিয়ে পড়ে। তার পিতা মিলন কান্তি দে রাত আনুমানিক তিনটার দিকে ঘুম থেকে উঠলে তাদের কক্ষের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনকে ঘুম থেকে ডেকে তোলেন। তারা ঘরের সদর দারজা খুলতে চাইলে, দরজা বাহির থেকে বন্ধ দেখতে পায়। পরে চুরির বিষয়টি অবহিত হয়। চোরেরা ঘরে রক্ষিত ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও অন্যান্য মালমাল লুট করে নিয়ে যায়।মির্জাপুর ইউপির ১নং ওয়াডের সাবেক মেম্বার রুপেন কুমার শীল চুরির বিষয়টি গণমাধ্যম নিশ্চিত করেছেন। পুলিশ এ ঘটনায় অভিযোগ দায়েরের বিষয়টির সত্যতা স্বীকার করে জানায়, বিষয়টি তদন্ত করে যথাযত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।












