চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমির (সিডিকেএ) ২০তম উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা ও বেল্ট প্রদান গত শনিবার সম্পন্ন হয়। একাডেমির প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক সজিব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাডেমির সিইও ও দুর্নীতি দমন কমিশনের উপ–পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিডিকেএ রেফারি কমিশনের চেয়ারম্যান মো. জামিল উদ্দিন শান্ত। বিশেষ অতিথি ছিলেন একাডেমির সাধারণ সম্পাদক হাসিনা আক্তার, প্রেসিডিয়াম সদস্য এম. এ. জলিল, জহির উদ্দিন বাবর, এরশাদুল আলম, সুমন দাশ, হুমাইরা জান্নাত সাকি, ইয়াছিন আরাফাত মুন্না। এছাড়া মেহেদী হাসান ও ইবতিসাম উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার ২টি ডিসিপ্লিনে মোট ৫১টি ইভেন্টে শিক্ষার্থীবৃন্দ প্রতিদ্বন্দ্বিতা করে। টুর্নামেন্টে রেফারি ছিলেন মোস্তাফিজুর রহমান সিফাত, সামাইতা ইসলাম, কামরুজ্জামান তালহা ও মাইশা আফরোজ। একাডেমির উন্নয়নে অবদান রাখায় চারজনকে আজীবন সদস্য সম্মাননায় ভূষিত করা হয়। এরা হলেন কফিল উদ্দীন খান, রাফি মোহাম্মদ নাজমুস সাদাত, এম. এ. জলিল এবং হাসিনা আক্তার রুমা। একাডেমির প্রতিষ্ঠাতা সজিব উদ্দিন সম্মাননাপ্রাপ্তদের বিশেষ সম্মাননা উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠান শেষে সফল কারাতেকাদের বেল্ট প্রদান করা হয়। এতে পাঁচ জন শিক্ষার্থীকে ব্ল্যাক বেল্ট ১ম ড্যান প্রদান করা হয়। যাদের মধ্যে ৫২তম ব্ল্যাক বেল্ট অর্জন করেন মো. জয়নাল আবেদিন, ৫৩তম আলিউল ইসলাম আরাফ, ৫৪তম তানজিম উদ্দিন, ৫৫তম নিধা নারমিন এবং ৫৬তম কাজী আইদান আহমেদ সুজাত। প্রেস বিজ্ঞপ্তি।












