ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে গাউসিয়া কমিটি উত্তর জেলার নব নির্বাচিত কমিটির অভিষেক গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত সভাপতি ইয়াসিন হায়দরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেকে প্রধান অতিথি ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন আনজুমান ট্রাস্টের ফিন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কামরুদ্দিন সবুর। বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের কেবিনেট সদস্য পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসেন খোকন, মাহমুদ নেওয়াজ, আনোয়ারুল হক, শাহজাদা ইবনে দিদার, অ্যাড. মোছাহেব উদ্দীন বখতিয়ার, প্রফেসর ড নু ক ম আকবর হোসেন, আবদুল হামিদ, প্রিন্সিপাল আবু ছালেহ মোহাম্মদ নইমুদ্দিন, উপাধ্যক্ষ মোহাম্মদ গোফরান, মাহবুব ইলাহি শিকদার, অধ্যক্ষ আবু তালেব বেলাল ও জমির উদ্দিন মাস্টার। শপথ বাক্য পাঠ করান আনজুমান ট্রাস্টের কেবিনেট সদস্য মোহাম্মদ হোসেন খোকন।
প্রধান অতিথি বলেন, গাউসিয়া কমিটি হজরাতে কেরামের পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। গাউসে জামান আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি এ নিয়ামত আমাদের দিয়েছেন। এ নিয়ামতের কদর করতে আমাদের পরিশুদ্ধ মন নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহম্মদ সাবির শাহ‘র নেতৃত্ব আসন্ন জশনে জুলুসকে সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান বক্তা আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ফিন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কামরুদ্দিন সবুর বলেন, এ সংগঠন গাউসে জামান আল্লামা সৈয়দ মুহম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠা করেছেন। সাংগঠনিক নিয়ম, আনুগত্য ও হজরাতে কেরামের নির্দেশনা আমাদের মেনে চলতে হবে। বক্তব্য রাখেন, অধ্যক্ষ আল্লামা আবদুল আউয়াল, আবদুল খালেক, মোহাম্মদ ফরিদুল আলম, সৈয়দ আবু সাঈদ, কামাল উদ্দিন, মোহাম্মদ হানিফ, মাস্টার আবু ইউসুফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












