২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য

শিশির মোরশেদ | রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ

২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমার পক্ষ থেকে কিছু পরামর্শ রইলো। ১. প্রথমত ঠিক করো আসলে তুমি কেমন রেজাল্ট চাও, সে অনুযায়ী প্রস্তুতি শুরু করে দাও। ২. এখন থেকে গুছানো প্রস্তুতি শুরু করো। রুটিন করে পড়াশোনা করো। প্রতিটা বিষয়ের জন্য নোট খাতা তৈরি করো। অধ্যায়ের যে অংশ বুঝো না, সে অংশ ইউটিউব / বিষয় শিক্ষক / প্রাইভেট টিচার/ যে কোচিংএ পড়ো সেখান থেকে বুঝে নাও। ৩. এ সময়ে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। যে বন্ধু তোমাকে পড়াশোনার সময় অপচয় করায়, মনোযোগ নষ্ট করে, খারাপ পথে ধাবিত করে তাকে ধীরে ধীরে ত্যাগ করো। এটা যত দ্রুত করতে পারবে ততোই তোমার লাভ। ৪. এখন যে প্রস্তুতি নেবে, সেটা যেনো বোর্ড স্ট্যান্ডার্ড প্রস্তুতি হয়। তোমার হাতের কাছে অবশ্যই এসএসসি ২০২৬ সালের সকল প্রশ্ন রাখো। দেখো, কেমন প্রশ্ন হচ্ছে, কোন টাইপের প্রশ্ন করা হচ্ছে। ৫. তোমার প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পড়ার টেবিলে সংরক্ষণ করে রাখো, যাতে প্রয়োজন হলে তৎক্ষণাৎ সমস্যায় পড়তে না হয়। ৬. যার যার ধর্মমতে প্রার্থনা চালিয়ে যাবে। কঠোর পরিশ্রম এবং প্রার্থনা তোমাকে চূড়ান্ত সফলতা এনে দেবে। পরিশেষে জালাল উদ্দীন রুমির একটা কথা বলে শেষ করি, “এ পথ তোমার একার, অনেকেই তোমার সাথে হাঁটবে, কিন্তু কেউই তোমার জন্য হাঁটবে না, তোমার একার পথ তোমাকেই পাড়ি দিতে হবে।” পড়তে যেহেতু হবে, তাই ভালো করে পড়ো।

পূর্ববর্তী নিবন্ধনষ্টের যত মূল
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে