সম্মান অর্জনে ৭০ বছর লাগলেও তা হারাতে এক মিনিটই যথেষ্ট

ইত্তেফাকুল হুফফাজের কর্মশালায় সাবেক ধর্ম উপদেষ্টা

| শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:৫২ পূর্বাহ্ণ

ইত্তেফাকুল হুফফাজের দিনব্যাপী প্রশিক্ষণ ও দায়িত্বশীলদের কর্মশালা গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রশিদ সভাপতিত্বে সেক্রেটারি হাফেজ মাওলানা জামাল উদ্দিন তাওহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান আলোচক ছিলেন চবি আরবি বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির খালভী।

প্রশিক্ষণ প্রদান করেন আলজামিয়া আলইসলামিয়া পটিয়ার ক্বেরাত বিভাগের প্রধান ক্বারী মাওলানা আহমদুল হক ও ইছাপুর ফয়জিয়া তাজবিদুল কোরআন মাদরাসার ক্বেরাত বিভাগীয় প্রধান ক্বারী মাওলানা ইসহাক। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবক মুহাম্মদ নেছারুল হক ও হাফেজ মাওলানা আমানত উল্লাহ। এছাড়া ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ের দায়িত্বশীলরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, এদেশের মানুষ কোরআনকে ভালোবাসে। সম্মান অর্জনে ৭০ বছর লাগলেও তা হারাতে এক মিনিটই যথেষ্ট। তিনি ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করেন। পরে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজু মাইয়ের পৈতানের সুখ এবং আমার অনুভব
পরবর্তী নিবন্ধচিকিৎসক হয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে চায় ওবায়েত রশীদ